রোনালদোর ঝড়ো হ্যাটট্রিক, হাজার গোল এখন হাতের নাগালে
এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলকের আরও কাছে ক্রিস্তিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে নিজের গোলসংখ্যা ৯৮৫-এ নিয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা।



