ইনানীতে গ্যাসের আগুন জোর করে নেভাতে নিষেধ বাপেক্সের
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের গর্ত থেকে নির্গত গ্যাসে জ্বলে ওঠা আগুন জোর করে নেভানোর চেষ্টা না করতে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

