চীনে এমবাপ্পের বিজ্ঞাপন ও পণ্যে ঢেকে দেওয়া হচ্ছে মুখ
কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে চীনে তৈরি হওয়া বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, চীনের বিভিন্ন প্রচারসামগ্রী ও পানীয়র বোতলে রিয়াল মাদ্রিদের এই তারকার মুখ ঢেকে দেওয়া হয়েছে।


