বিশ্বকাপের পর এবার সাফের মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব
ফিফা বিশ্বকাপের মঞ্চে সংগীত পরিবেশন করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার মাতাবেন বাংলাদেশের দর্শকদের। আগামী ৫ নভেম্বর ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।


