কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক
পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান কক্ষে পড়ে গিয়ে আঘাত পেয়ে চিৎকার করায় ৬ষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষর্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২৭অক্টোবর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরে বিজ্ঞান বিভাগের পাঠদান কালে এ ঘটনা ঘটে।



