সমুদ্রগামী ১২০ টি ট্রলারে জীবন সুরক্ষা উপকরণ বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া পটুয়াখালী পরিষদ মিলনায়তনে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় এ সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।



