চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁস তদন্তে নতুন অনিয়ম, অফিস সহায়ক আটক
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে আরও নানা গুরুতর অনিয়মের তথ্য সামনে এসেছে। এ ঘটনায় বিদ্যালয়টির অফিস সহায়ক শাহজামালকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।




