সৈয়দপুরে দুই কারখানাকে জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে সম্পূর্ণ অপরিচ্ছন্ন পরিবেশ, অস্বাস্থ্যকর উপায়ে এবং কোনো ধরনের বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই চিপস ও চানাচুর উৎপাদন করার অপরাধে দুটি কারখানাকে মোট ১ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।




