দুই পেনাল্টি ঠেকিয়ে সিটিকে শেষ আটে তোলার নায়ক রুল্লি
ইংলিশ লিগ কাপের শিরোপা ধরে রাখার পথে বড় পরীক্ষা দিতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ব্রাইটনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।




