বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।



