গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও বিএডিসি ডিলার সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।



