তুরাগে সাবেক বিমান কর্মকর্তার লাশ : হত্যার অভিযোগ স্বজনদের
তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত মঙ্গলবার রাতে উত্তরার বাসা থেকে নিখোঁজ হওয়ার পরদিন গতকাল বুধবার বিকেলে গাজীপুরের উত্তরখান ও টঙ্গী সীমান্তবর্তী রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।



