শাড়ি-গয়নায় কনের বেশে সাদিয়া আয়মান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে হঠাৎ করেই দেখা গেল কনের সাজে। জমকালো ঐতিহ্যবাহী পোশাক, মানানসই গয়না আর পরিমিত মেকআপে নতুন এক রূপে ধরা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার একগুচ্ছ ছবি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্তদের।



