বীরশ্রেষ্ঠ হামিদুরের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ
স্বাধীনতার জন্য মাত্র ১৮ বছর বয়সে জীবন উৎসর্গ করেছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলই সীমান্ত ফাঁড়ি দখলের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর মেশিনগান পোস্ট নিষ্ক্রিয় করতে গিয়ে শহীদ হন তিনি।


