কক্সবাজারে পর্যটনশিল্প ধ্বংসের শঙ্কা
সেন্টমার্টিন, সাজেক ও বান্দরবানের পর এবার কক্সবাজারের পর্যটনশিল্প ও বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তারা। মেরিন ড্রাইভ এলাকায় রিসোর্ট ভাঙচুরসহ উচ্ছেদ অভিযান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে পর্যটন খাতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।



