ইউপি নির্বাচনের হাওয়ায় সরগরম বাকেরগঞ্জ, মাঠে সম্ভাব্য প্রার্থীরা
বরিশালের বাকেরগঞ্জের রাজনৈতিক অঙ্গন এখন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগাম হাওয়ায় সরগরম হয়ে উঠেছে। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই বইছে ভোটের আমেজ। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ।


