সীমান্ত কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্কে ভারত-চীন
ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই সীমান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান শত্রুজিৎ সিং কাপুরের দাবি, অরুণাচল প্রদেশের বিরোধপূর্ণ এলাকায় চীনা সেনারা ভারতের দাবিকৃত ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে তাঁবু স্থাপন করেছিল।


