আরব ও বামপন্থীদের ভোট বৃদ্ধির খবরে শঙ্কিত নেতানিয়াহুর দল, ভোটার টানতে শেষ মুহূর্তের তৎপরতা
ইসরায়েলের জাতীয় সংসদ (নেসেট) নির্বাচনের ভোটগ্রহণের শেষ মুহূর্তে এসে ডানপন্থী ক্ষমতাসীন জোটের মাঝে চরম শঙ্কা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। আরব অধ্যুষিত অঞ্চল এবং বামপন্থী ভোটারদের শক্তিশালী ঘাঁটিগুলোতে ধারণার চেয়ে বহুগুণ বেশি ভোটার উপস্থিতির খবরে উদ্বিগ্নে পড়েছে কট্টর ডানপন্থী দলগুলো।


