হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন। এ ছাড়া ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

