ভালুকায় সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা, নারী উদ্যোক্তা গ্রেফতারে জামায়াত মহিলা বিভাগের নিন্দা
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।



