‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে’- যুবদল আহ্বায়ক আনোয়ার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


