চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও খবর পাননি রেলের কর্মকর্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুরের কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।


