দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হওয়ার লক্ষ্য
চট্টগ্রামের উচ্চশিক্ষা খাতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ নিজস্ব শিক্ষাগত ঐতিহ্য ও লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ১৯৯৮ সালে শিক্ষার উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে এবং ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি বহু শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে।


