সব সৃষ্টির প্রতি দয়া ও কল্যাণকামিতা
ইসলাম আমাদের সর্বজনীন কল্যাণের শিক্ষা দিয়েছে। পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি সৃষ্টি, প্রতিটি মানুষের সঙ্গে আমাদের অটুট এক সম্পর্ক আছে। এই সম্পর্ক মানবতার। দুনিয়ার যেকোনো প্রান্তে কেউ কষ্ট পেলে তার ভার যেন আমাদের মনেও লাগে।


