হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

