ইনানীতে গ্যাসকূপ বিস্ফোরণে বাপেক্সের ৩ কর্মী দগ্ধ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে উদ্গীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর জমির সার্ভে করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলী বেরিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩ কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।


