কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।