সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান
সপ্তাহে ছয় দিন দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা রাখা যাবে।


