৫৭ বলে ১১৯ করেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারলেন না মার্শ
শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে ৪৯ বলে সেঞ্চুরি করা স্বয়ং অধিনায়ক মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্লা হেলে ছিল স্বাগতিকদের দিকেই। কিন্তু অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন হেনরি ক্রকোম্ব।

