ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা যুবকের যাবজ্জীবন
ফরিদপুর সদরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ফিরোজ শেখ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি এক লাখ টাকা জরিমানা হিসেবে ফরিদপুর জেলা কালেক্টরকে আসামির সম্পত্তি বিক্রি করে প্রতিবন্ধী শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


