সীমান্তে বিজিবির অভিযানে আটক ৫ মানব পাচারকারী
নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।



