ভোগান্তি বেশি সেবা কম সরকারি হাসপাতালে
২৬ অক্টোবর দুপুর ১২টা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পেইং শিশু বিভাগের ৬০৪ নম্বর ওয়ার্ডে ঢুকেই এক ব্যক্তিকে ঘিরে একটি ছোট্ট জটলা চোখে পড়ল। কাছে গিয়ে দেখি কয়েকজন রোগী ও তাদের স্বজন রফিক শেখ নামের এক ব্যক্তির বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন।



