যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পন্ড হয়ে গেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। সেই সঙ্গে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।



