জাবির প্রজাপতি মেলায় প্রকৃতি রক্ষার বার্তা
কেউ ঘুরে দেখছে প্রজাপতি, কেউ মুখে আঁকছে প্রজাপতির ছবি। আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করছে মেলার নানা আয়োজন। শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণ।

