তিন জেলায় নাশকতা, কারাগার ফটকে ককটেল বিস্ফোরণ
দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবারও নাশকতার ঘটনা ঘটেছে। এদিন কুষ্টিয়ায় জেলা কারাগারের সামনের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।



