নেশার টাকা না পেয়ে মাকে শাবলের আঘাতে হত্যা
বরিশালের মেহেন্দিগঞ্জে টাকা না দেওয়ায় শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগে রবিউল ফকির (২৩) নামে এক তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।



