হাতিয়ার মেয়াদোত্তীর্ণ সাত ইউনিয়নে প্রশাসক নিয়োগ
নোয়াখালীর হাতিয়ার এগারো ইউনিয়ন পরিষদের মধ্যে মেয়াদোত্তীর্ণ সাত ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।



