ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ডিসেম্বরজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা, কফিন মিছিল, বিনামূল্যে চিকিৎসাসেবা, সাংস্কৃতিক আয়োজন ও বিজয় র্যালি।



