সড়কে ঝরল চার প্রাণ
বগুড়ার দুপচাঁচিয়া ও ধুনটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল বুধবার সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।



