বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র-ককটেলসহ আটক ৪
ইউপি নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর পুলিশের অভিযানে একটি একনলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।



