প্রস্তাবিত মার্কিন শুল্কনীতি নিয়ে ‘হতাশ’ সিঙ্গাপুর
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক আরোপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে সিঙ্গাপুর। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) তদন্তে সিঙ্গাপুরের উন্মুক্ত ও আন্তর্জাতিক বাণিজ্যনির্ভর অর্থনীতির বিশেষ কাঠামো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।



