শিক্ষার গুণগত মান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য: সৈয়দ শাফকাত আহমেদ
হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজের নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) কলেজের এস এম ফয়সল ভবনের দ্বিতীয় তলায় নিজস্ব অর্থায়নে স্থাপিত এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন তিনি।
