ঈশ্বরদীতে অপপ্রচারের জেরে মসজিদ-মাদ্রাসার নাম ফলক ভাঙচুরে অভিযোগ
ঈশ্বরদীর চরমিরকামারী পশ্চিম পাড়া গ্রামে মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের নাম ফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বার্থান্বেষী একটি মহল মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তনের ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের অভিপ্রায়ে নানা অপ্রচার চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
