খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর খিলগাঁওয়ে নাগদারপাড় এলাকার একটি ওয়ার্কশপের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে মোস্তফা (২২) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তবে স্থানীয় ও সংশ্লিষ্টরা বলছেন, এলাকায় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

