স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন হাসিনার, ফের চিঠি আইনজীবীদের
বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে এবার নিজের স্বাক্ষরসহ আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে লন্ডনের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে।


