চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ভালো ফলাফল দিয়ে একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারের মানসিকতা অর্জন করতে হবে।

