ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না: গোলাম পরওয়ার
ফ্যাসিবাদকে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে।
