নতুন করে ‘বল টেম্পারিং’
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপার-গেট’ কেলেঙ্কারির কথা পুরো অস্ট্রেলিয়া দলই জানত এমনই বিস্ফোরক দাবি করেছেন ক্যামেরন ব্যানক্রফট। শুধু তা-ই নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত প্রক্রিয়াকে সুরক্ষা দিতে এবং অন্যদের বাঁচাতে তখন তিনি মিথ্যা বলেছিলেন বলেও স্বীকার করেছেন।



