শেরপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।

