ডিএফসি যোগ্য ঘোষণা করায় সাশ্রয়ী ঋণ পাবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) ঋণ দিতে বাংলাদেশকে যোগ্য ঘোষণা করায় বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে সাশ্রয়ী ঋণের (কম সুদে) একটি নতুন উৎস যোগ হয়েছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।

